দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র বড় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩০ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খোলার প্রস্তুতির সময় হঠাৎ শংকর স্টোর নামের দোকান থেকে আগুন ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন তা নেভানোর চেষ্টা করেন। তবে দোকানে থাকা দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের অন্যান্য দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। এতে দীর্ঘ ৩৫ বছরের ব্যবসার সঞ্চিত পুঁজি ধ্বংস হয়ে গেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
এমএস/